ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে ৬টি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটিতে রোববার ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান এবং তিনশ সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারা সরকার গত মাসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন বিমানগুলোকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ার পর সেখানে এসব সমরাস্ত্র পাঠালো ওবামা প্রশাসন।
এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইতালির অ্যাভিয়ানো বিমানঘাঁটি থেকে একটি ‘ক্ষুদ্রাংশ’ তুরস্কে পাঠানো হয়েছে। সহায়ক আরো কিছু সরঞ্জমাদি পাঠানোর কথা উল্লেখ করলেও সেগুলোর নাম জানায়নি পেন্টাগন। বিবৃতিতে আরো বলা হয়েছে,’৬০ জাতির আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কারণেই জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকারাবদ্ধ যুক্তরাষ্ট্র ও তুরস্ক।’
ইনসিরলিক বিমানঘাঁটি ব্যবহার করে তুর্কি ও মার্কিন সেনারা সহজেই প্রতিবেশী সিরিয়ায় আইএস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারবে। এর ফলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি সুবিধা পেল। এর আগে উপসাগরীয় দেশগুলো থেকে এসে এ ধরণের হামলায় অংশ নিত মার্কিন যুদ্ধবিমানগুলো।
যুক্তরাষ্ট্র গতবছর সেপ্টেম্বর থেকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা শুরু করলেও এতে সরাসরি অংশ নিতে রাজি ছিল না তুরস্ক। নানা দেন দরবারের পর গত মাসে যুক্তরাষ্ট্রকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় আঙ্কারা সরকার। এছাড়া গত ২০ জুলাই উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে প্রথমবারের মতো বিমান হামলা চালায় তুরস্ক।