আন্তর্জাতিক ডেস্ক : মিশরে দাবদাহের কারণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অত্যধিক তাপজনিত কারণে ৬৬ জন অসুস্থতায় ভুগছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত রাজধানী কায়রোতে ১৫ জন, মাত্রোহ শহরে চারজন ও কেনা শহরে দুইজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত শনিবার কায়রোতে ৩৯ ডিগ্রি ও মিশরের উঁচু অঞ্চলগুলোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে।
সরকারের পক্ষ থেকে নাগরিকদের সরসারি সূর্যের আলো থেকে দূরে থাকতে বলা হয়েছে।
আগামি ২৫ আগস্ট পর্যন্ত এই দাবদাহ চলতে পারে ।

