বরিশাল প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে প্রথম জেলা যুগ্ম জজ আদালতে আবেদন করেছেন সরকারি বিএম কলেজের ভিপি মঈন তুষার।
বিবাদীরা হলেন-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বরিশাল মহানগর সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ সভাপতি এবাদুল হক জান, কতোয়ালি থানা বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু।
মঈন তুষার প্রথম জেলা যুগ্ম জজ আব্দুল হামিদের কাছে আবেদনে ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন। আদালত তার আবেদন আমলে নিয়ে বিকেলে আদেশের অপেক্ষায় রেখেছেন।

