ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে অনশনে রয়েছেন মুরসি

Link Copied!

mursiআন্তর্জাতিক ডেস্ক : কারাগারের সরবরাহকৃত খাবারের মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তা খেতে অস্বীকৃতি জানিয়েছেন মিশরের ক্ষমতাচ্যূত কারাবন্দি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এ ঘটনায় তার শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা এ খবর জানিয়েছে।
মিনা বলছে, ডায়াবেটিকসে আক্রান্ত মুরসি কারাগারে তার জন্য বরাদ্দ খাবারকে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করে বলেছেন, এসব খাবার তার জন্য স্বাস্থ্যপ্রদ নয় এবং তিনি এগুলো খেতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কারা কর্মকর্তাদের কাছে বাইরে থেকে খাবার আনিয়েও খেতে চেয়েছিলেন। তবে তার সে অনুরোধে সাড়া দেয়নি কারা কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে কারা কর্মকর্তাদের কোনো মন্তব্য প্রকাশ করেনি বার্তা সংস্থাটি।
গত দু বছর ধরে কারাবন্দি রয়েছেন মিশরের ক্ষমতাচূত প্রেসিডেন্ট মুরসি। বর্তমানে কায়রোর ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত কাতারের কাছে দেশের গোপন তথ্য পাচারের মামলার শুনানি চলছে। তবে রোববার পর্যন্ত ওই শুনানি মুলতবি করেছেন বিচারক। একই সঙ্গে তিনি দুজন চিকিৎসককে মুরসির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
ইসলামিক দল ব্রাদারহুডের নেতা মুরসি প্রেসিডেন্ট ছিলেন মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। তিনি ক্ষমতায় আসেন ২০১২ সালে। ২০১৩ সালের মাঝামাঝিতে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যূত হওয়ার পর গত দু বছর ধরে আটক রয়েছেন তিনি। চলতি বছরের গোড়ার দিকে ২০১১ সালে কারা বিক্ষোভের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের এক আদালত।