ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ৪টি নৌ আদালত করার পরিকল্পনা রয়েছে

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌদুর্ঘটনা রোধে বিচার কাজ মাত্র একটি আদালতে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। মামলার অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। যার কারণে বরিশালসহ দেশে চারটি নৌ আদালত প্রতিষ্ঠা করার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি জানান, ঢাকায় একটি নৌ আদালত আছে। বরিশালে শীঘ্রই আরেকটি আদালত স্থাপন করা হবে।
রোববার সকালে নারায়ণগঞ্জ নগরীর বরফকল ঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুপ্রিম কোর্ট বার সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী করে বলেন, আওয়ামী লীগ ব্লগার ও জঙ্গীবাদ সৃষ্টি করে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা এদেশে জঙ্গীবাদকে সৃষ্টি করেছে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। সমস্ত খুনিদের নিয়ে তারা সন্ত্রাসের রাজনীতি করছে। এখন তারা নির্বাচন দাবি করছে। ২০১৯ সালের আগে এদেশে কোনো নির্বাচন হবে না। কোনো জঙ্গীবাদ আর সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করব না।
কেন্দ্রীয়  শ্রমিক লীগ সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, সমুদ্রপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শাজাহান খান নবনির্মিত ট্রেনিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।