ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিভাবকদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : ভাল ফলফলের জন্য পরীক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অভিভাবকদেরেও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পরীক্ষাচলাকালীন বিএনপি-জামায়াতের নাশকতাকে উপেক্ষা করে উদ্বিগ্নতার মধ্যে সন্তানদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন।’
রোববার এইসএসসির ফলাফল প্রকাশকালে তিনি এ অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তাই এত প্রতিকূলতার পরেও তারা ভাল ফলাফল করেছে। আর কারিগরী শিক্ষায় পাশের হার আরো বেশী। তাই আমি সবাইকে অভিনন্দন জানাই।’
সবাই শিক্ষাগ্রহণ করে উন্নত জীবনযাপন করবে-এমন শুভকামনাও করেন শেখ হাসিনা।
পরীক্ষা চলাকালীন সময় বিএনপি-জামায়াত যদি অমন হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও আর নাশকতা না চালাতো তাহলে এইসএসসির পাশের হার আরো বেশী হত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।