ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ

Link Copied!

Obaidul Kaderগাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের উন্নয়ন প্রকল্প যথারীতি চলছে। এখন আমাদের দরকার রাস্তায় শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। রাস্তা এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কাজেই আগে মানুষের জীবন, তারপর জীবিকা।’
শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পর সড়ক দুর্ঘটনায় যেভাবে মানুষ মারা গেছে তা আমাদের জন্য লজ্জার। কাজেই ২২টি মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এখানে আমার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো স্বার্থ নেই। আজকে দেশের স্বার্থে জনগণকে বাঁচাতে হবে।’
তিনি বলেন, ‘রাস্তায় মানুষ পাখির মতো মরে যাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তথাকথিত দায়িত্ব পালন করবো, এটা হয় না। আগে এ ব্যাপারে বার বার সিদ্ধান্ত নিলেও কার্যকর হয়নি। এবার আমরা শক্ত হাতে হাল ধরেছি।’
মন্ত্রী বলেন, ‘আগস্ট মাস শেষ সময়। এ মাসের মধ্যে মহাসড়কের পাশ থেকে বিলবোর্ড, সাইনবোর্ড নামিয়ে ফেলতে হবে। এসব রাজনৈতিক বিলবোর্ড অপসারণ করা না হলে আমি নিজেই এর বিরুদ্ধে অভিযানে নামবো।’
তিনি বলেন, ‘জনগণের মন জয় করতে হবে আচরণ দিয়ে, উন্নয়ন দিয়ে। শোকের মাসে মহাসড়কের পাশে আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির পাশে নিজের ছবি স্থাপন করছেন। এসব ছবির মধ্যে অনেক চিহ্নিত চাঁদাবাজের ছবিও রয়েছে। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবির পাশে কোনো চাঁদাবাজের ছবি আগস্ট মাসে দেখতে চাই না।’