ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে এবার শিশুটির পর মারা গেল বাবা

Link Copied!

filastinআন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় দগ্ধ শিশুটির মৃত্যুর পর এবার তার আহত বাবার মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন সাদ দাওয়াবশেহর মৃত্যু হয়।
গত ৩১ জুলাই পশ্চিম তীরের নাবালুসের দুমা গ্রামে দু’টি বাড়িতে অগ্নিসংযোগ করে ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে ১৮ মাস বয়সী আলী দাওয়াবশেহ নামের এক  শিশু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এ সময় আহত হন তার বাবা সাদ দাওয়াবশেহ, মা রেহাম ও চার বছরের বড়ভাই আহমেদ। এ ঘটনায় আর্ন্তজাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। ওই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আর্ন্তজাতিক আদালতে মামলা করেছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক সরকার।
শনিবার সাদের ভাই জানান, সরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তার দেহের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।
বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, সাদের স্ত্রী রেহাম ও তার ছেলে আহমেদের অবস্থাও গুরুতর। তারা তেল আবিবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।