ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানে আঘাত হেনেছে সুডেলোর, নিহত ৪

Link Copied!

jhorআন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টি ও ঝড়োহাওয়াসহ শনিবার সকালে তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় সুডেলোর। এর আঘাতে কমপক্ষে চার জন প্রাণ হারিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
শনিবার ভোরে দেশের পূর্বাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন সুডেলোর। ঝড়ের প্রভাবে উপকূলের এক গ্রামে ভূমিধস হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই ধসে আট বছরের এক মেয়েশিশু ‍ও তার মা সাগরে ভেসে গেছে।
ঝড়ের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে অন্ধকারে রয়েছে দেশের প্রায় দুই লাখ মানুষ। প্রচুর গাছ ও বিলবোর্ড ভেঙে গেছে। এছাড়া রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং বাতিল করা হয়েছে বিমানের নির্ধারিত ফ্লাইটগুলো । দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই উপকূলীয় অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে।
তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিকে সরে যেতে শুরু করেছে। তারা আরো ধারণা করছেন, এটি পরে তাইওয়ান প্রণালী ও চীনের মূলভূখণ্ডের দিকে সরে যাবে।
ঘূর্ণিঝড় সুডেলোর সম্পর্কে পূর্বাঞ্চলীয় তাইতুং কাউন্টির এক বাসিন্দা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, গত ৬০ বছরে তিনি এত শক্তিশালী ঝড় দেখেননি। এটি আঘাত হানার আগে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছিল।