ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমোক্র্যাটরাও ওবামার বিপক্ষে

Link Copied!

against-torture-obamaআন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসে পরমাণু চুক্তি অনুমোদনের বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে এবার একাট্টা হয়েছেন ডেমোক্র্যাটিক দলের সদস্যরা। বৃহস্পতিবার প্রভাবশালী ইহুদি আইন প্রণেতা চাক শুমার চুক্তির বিরুদ্ধে ভোট দেয়ার ঘোষণা দেন। শুমার হচ্ছেন চুক্তি বিরোধিতাকারী তৃতীয় ডেমোক্র্যাট আইনপ্রণেতা । এর আগে আরেক ডেমোক্র্যাট ইহুদি আইনপ্রণেতা কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইলিয়ট এঞ্জেল এ ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা যেখানে আগামি মাসে ইরানের পরমাণু চুক্তি অনুমোদন দেয়ার জন্য মার্কিন সিনেটরদের বোঝানোর চেষ্টা করছেন সেখানে নিজ দলের সদস্যদের এ বিরোধিতা রীতিমতো তাকে বেকায়দায় ফেলতে যাচ্ছে।
বিতর্কিক পরমাণু প্রকল্প বন্ধে গত জুলাই মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়। চুক্তিটি ইতোমধ্যে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে চুক্তিটির চূড়ান্ত অনুমোদন দেয়ার ক্ষমতা রয়েছে সিনেটে। সিনেটের অধিকাংশ সদস্যই রিপাবলিকান দলের। তারা শুরু থেকেই বলে আসছেন, ইরান চুক্তি তারা সমর্থন করেন না, করবেন না। এবার তাদের পক্ষে যোগ দিলেন ডেমোক্র্যাট দলের চাক শুমার ও ইলিয়ট এঞ্জেল।
চাক শুমার বিবৃতিতে জানান, ‘উভয় পক্ষের আইন প্রণেতাদের এ ক্ষেত্রে শক্ত যুক্তি রয়েছে , যা সহজেই বাতিল করে দেয়া যায় না। এটি চুক্তিকে মূল্যায়ণকে কঠিন করে ফেলছে। আমি চুক্তির বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটি অনুমোদনের বিপক্ষে ভোট দিবে।’
পৃথক বিবৃতিতে ইলিয়ট এঞ্জেল বলেন, ইরানকে বিশ্বাস করা যায় না, চুক্তিতে যা-ই বলুক, ইরান ঠিকই পরিকল্পনা মতো পারমাণবিক অস্ত্র বানাবে।
তিনি বলেন, ‘ আমি এখনও বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমাধানই সর্বোৎকৃষ্ট পন্থা। এটাই সেই পথ যা আমাদের চালিয়ে যাওয়া উচিৎ বলে আমি বিশ্বাস করি। তবে আমি এই চুক্তি সমর্থণ করতে পারি না।’
এদিকে কংগ্রেসে যাতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন আদায় করে চুক্তিটি পাশ করানো যায়, সে চেষ্টা করে যাচ্ছেন বারাক ওবামা।  বৃহস্পতিবার তিনি বলেছেন, ইরান চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে আরো বড় পরিসরে যুদ্ধ শুরু হতে পারে। সে আশঙ্কা থেকে দূরে থাকা এবং বিশ্বশান্তির পক্ষে অবস্থান সুদৃঢ় করার পক্ষে যু্ক্তি দেখাতে গিয়ে তিনি বলেন, ইরান চুক্তির শর্ত অনুযায়ী কাজ না করলে তার বিরুদ্ধে সামরিক ব্যবস্থাও নেয়া যেতেই পারে, তবে তার আগে সম্পাদিত চুক্তিটিকে সফল করার চেষ্টা অব্যাহত রাখা উচিত।