ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানী উপনিবেশ-মুক্তির ৭০ বছরে নতুন সময় গ্রহণ করছে উ. কোরিয়া

Link Copied!

time-zoneআন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে জাপানের শাসন থেকে মুক্ত হওয়ার স্মারক হিসেবে নতুন সময়সারণীতে প্রবেশ করতে যাচ্ছে দেশটি। বলা হচ্ছে, সাম্রাজ্যবাদীর প্রভাববলয় থেকে বেরিযে আসার জন্যে নতুন সময় সারণী গ্রহণ করা হচ্ছে।
উত্তর কোরিয়া নতুন সময় সারণী গ্রহণের পূর্বে, বর্তমানে, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে অভিন্ন সময় যাপন করছে যা গ্রিনউইচ মীন টাইম থেকে নয় ঘণ্টা অগ্রবর্তী। ১৫ অগাস্টের পর থেকে নতুন সময় সারণী গ্রহণের নিমিত্তে উত্তর কোরিয়া বর্তমান সময় থেকে ঘড়ি ৩০ মিনিট পিছিয়ে দেবে।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা কেসিএনএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুষ্ট জাপানীরা’ কোরিয়া অধিগ্রহণের সময়ই এর আদ সময়সারণী থেকে দেশটিকে সরিয়ে এনেছে এবং কোরীয়দের স্বতন্ত্র সময় থেকে তাদের বঞ্ছিত করেছে। জাপানী সাম্রাজ্যবাদীতাকে অবজ্ঞা দেখিয়ে উত্তর কোরিয়া এ ঐতিহাসিক সিদ্ধান্তটি নিতে চলেছে। কেসিএনএ আরও জানায় জাপানের উপনিবেশ থেকে মুক্তির ৭০ বছর উদযাপনে আরও ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, জাপান প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ারও আগে থেকে কোরিয়ায় উপনিবেশ গেড়েছিল। সেটি ১৯১০ সালের কথা। এরপরের ইতিহাস নির্যাতন ও শোষণের ইতিহাস। যদিও বর্তমানের জাপানীরা নিজেদের পক্ষে সাফাই গাইছে। নতুন সময়সারণী গ্রহণ করার কারণে উত্তর কোরিয়ার সময় গ্রিনউইচ মান সময় থেকে সাড়ে আট ঘণ্টা অগ্রবর্তী থাকবে।