ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ৮, আহত চার শতাধিক

Link Copied!

Afghanistanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমাহামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও অন্ত ৪০০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ভয়াবহ বোমাহামলার ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ব্রিটন বার্তাসংস্থা বিবিসিকে এ তথ্য জানানো হয়।
আফগান পুলিশ সূত্র জানিয়েছে, নগরীর শাহ শাহিদ এলাকায় এই আত্মঘাতী বোমাহামলার ঘটনা ঘটে। অপর ব্রিটন সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের সন্দেহ সামরিক কোনো অবস্থান লক্ষ্য করে এ হামলা চালনার পরিকল্পনা করা হয়েছে।
জানা যায়, আহতদের যথাদ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। আর্তদের তালিকায় দীর্ঘ করে শিশুরা। বোমা হামলার পর দোকানপাট ধসে পড়ে এবং বেশ ক’টি মরদেহ তার নিচে চাপা পড়েছে। জানা যায়, আহত ও নিহতের তালিকায় বেসামরিক মানুষেরাই সিংহভাগ।
এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, তালিবানরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকবে। যদিও তালিবানদের সঙ্গে ঘন ঘন চলছে শান্তি বৈঠক এবং তালিবান নেতাদের কাছ থেকেও যথেষ্ট সবুজ সংকেত মিলেছে।
একটি বৃহদাকার মালবাহী ট্রাকে করে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল। এমন ঘটনা সচরাচর ঘটে না, কেননা পুলিশ দিনের বেলায় রাজধানীর ভেতর কোনো মালবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয় না সচরাচর।