ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে মসজিদে বোমা হামলায় নিহত ১৩

Link Copied!

SOUDYআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে একটি মসজিদে ফের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। নিহতদের অধিকাংশই নিরাপত্তাবাহিনীর সদস্য। বৃহস্পতিবার আসির প্রদেশের আবহা শহরে এ হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির সরকারি টেলিভিশন নিহতের সংখ্যা ১৭ বলে জানিয়েছিল।
যে মসজিদটিতে বোমা হামলা চালানো হয়েছিল সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের স্থানীয় সদর দপ্তরের অংশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকী তিনজন মসজিদ আঙ্গিনায় কর্মরত শ্রমিক। হামলাকারীরা যখন বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছিল তখন তারা নামাজ পড়ছিলেন। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে দুই দফায় সৌদি আরবের দুটি মসজিদে বোমা হামলা চালানো হয়েছিল। গত ২২ মে প্রথম দফায় একটি শিয়া মসজিদে হামলায় ২১ জন নিহত হয়েছিল। ওই সময় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল।  এর এক সপ্তাহ পরে আরেকটি মসজিদে হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চেষ্টায় বোমাটি মসজিদের ভেতরে বিস্ফোরন ঘটাতে পারেনি হামলাকারী। তবে ওই ঘটনায় মসজিদের বাইরে চারজন নিহত হয়।