ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধীতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

Link Copied!

bangabonduনিজস্ব প্রতিবেদক : শোকাবহ আগস্টে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন সরকার সমর্থক দলের সাংবাদিক নেতারা।
শুক্রবার বেলা সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের নেতারা পৃথকভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিক নেতারা সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বঙ্গবন্ধুর িরুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এর আগে সকাল ৭টায় সাংবাদিক নেতাদের বহন করা একটি গাড়ি জাতীয় প্রেসক্লাব চত্ত্বর থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। বেলা ১২ টায় তারা টুঙ্গীপাড়ার সমাধীস্থলে পৌঁছান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতারাই কেবল যোগ দিয়েছেন এই কর্মসূচিতে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাব এই কর্মসূচি হাতে নিয়েছে।
কয়েকজন সিনিয়র সাংবাদিকও যোগ দিয়েছেন কর্মসূচিতে। বিকেলে সাংবাদিক নেতারা সার্কিট হাউজে মতবিনিময় করবেন।
কর্মসূচিতে অংশ নেয়া সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইলসাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকআবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, বিএফইউজে সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, ডিইউজে সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।