ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৭

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশের দুর্গম একটি এলাকায় এ ঘটনা ঘটে।
জাবুল প্রদেশের প্রধান পুলিশ কর্মকর্তা মিরওয়াইস নুরজাই জানান, বৃহস্পতিবার সকালে প্রদেশের দুর্গম একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাঁচ পাইলট ও ১২ সেনা নিহত হয়।
নুরজাই আরও জানান, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
গত বছর মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের যৌথ অভিযান সমাপ্ত ঘোষণা করে। এর পরপরই দেশটিতে তালেবানরা ফের মাথাচাড়া দিয়ে ওঠে। গত এক বছরে দেশটির দুর্গম এলাকাগুলিতে তালেবানদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী।