ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান চুক্তি অগ্রাহ্য করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে

Link Copied!

against-torture-obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন কংগ্রেসকে  সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু অগ্রাহ্য করলে  মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আমেরিকান ইহুদিদের মধ্যে এই চুক্তির বিরুদ্ধে প্রচারণা শুরু করার পর ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় এই কথা বলেছেন ওবামা।
পরমাণু চুক্তিকে সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘এটি খুব ভালো একটি চুক্তি। ইসরায়েল ছাড়া বিশ্বের প্রতিটি দেশ এই চুক্তিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে।’
তিনি ইসরায়েল সরকারের সমালোচনা করে বলেছেন,‘ প্রধানমন্ত্রী নেতানিয়াহু কেন এই চুক্তির বিরোধিতায় নেমেছেন আমি তা উপলব্ধি করতে পারি। তার সদিচ্ছা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। তবে আমার বিশ্বাস তিনি চুক্তিটি নিয়ে ভুল ধারণা পোষণ করছেন।’
প্রসঙ্গত, গত ১৪ জুলাই পরমাণু কর্মসূচি কমিয়ে আনতে পি৫+ ১’ য়ের(যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং +১ হচ্ছে জার্মানি)সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এই চুক্তির পর ইরান তাদের পরমাণু কর্মসূচি কমিয়ে আনতে রাজি হয়েছে। বিনিময়ে  তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কংগ্রেসকে সতর্ক করে দিয়ে ওবামা বলেছেন, চুক্তির শর্ত অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া না হলে বিশ্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ইরানে সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করে তিনি আরো বলেন,‘আমরা বিশ্বের প্রায় সবকটি দেশ মিলে যে  কষ্টার্জিত কূটনৈতিক সমাধানে পৌঁছেছি সেটি প্রত্যাখ্যান  করলে আমরা একবারে নিঃশেষ হয়ে যাব।’
এ প্রসঙ্গে তিনি ইরাক যুদ্ধের কথা টেনে আনেন। ইরাক যুদ্ধকে ‘আমাদের দেশের সবচাইতে বিতর্কিত পররাষ্ট্র নীতি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,‘ একসময় যারা ইরাক হামলার পক্ষে যুক্তি দিত এখন তারাই এই পরমাণু চুক্তির বিরোধিতা করছে।’ এই আন্তর্জাতিক চুক্তির বিরোধিতা করলে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়বে বলেও সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।