আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৯য়ে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে আরো ২ লাখ ৬৯ হাজার ৭৯৯ জন। এই দুর্যোগ কাটিয়ে ওঠতে বুধবার আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে ইয়াংগুন সরকার।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির চারটি বড় প্রদেশ রাখাইন, চিন, সাগাইং ও মাগওয়ে। ওই অঞ্চলগুলোকে ‘প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে মিয়ানমার সরকার। বন্যার পানি এখন দেশের দক্ষিণাঞ্চলের দিকে সরতে শুরু করেছে। ফলে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশের আবহাওয়া ও পানি দপ্তর।
অতি বৃষ্টির কারণে গত জুলাই মাস থেকে বন্যা শুরু হয়েছে মিয়ানমারে। এতে বহু ঘরবাড়ি, শষ্যক্ষেত্র, রেললাইন, সেতু ও রাস্তাঘাট ধ্বংস হয়েছে।

