ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

Link Copied!

hasina-9নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  প্রযুক্তি ব্যবহারে গ্রামের মানুষ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে অনেকাংশেই ডিজিটাল করে ফেলেছি। এখন শুধু প্রয়োজন দেশব্যাপী তথ্য প্রযুক্তির সম্প্রসারণ।
তিনি জানান, দেশকে ডিজিটাল করতে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি।
শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র।
তিনি জানান, ১৯৯১ সালে  বিনা খরচে দেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতার জন্য তা করা যায়নি। এ কারণে দেশ অনেকটাই পিছিয়ে পড়ে।
সভায় ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আরো কী কী পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করা হয়।