ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁস নিয়ে টিআইবির প্রতিবেদন মিথ্যা

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁস নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘টিআইবি যে তথ্য দিয়েছে তা দেশবাসীর কাছে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা একের পর এক মিথ্যাচার করে সরকারের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করছে। সারা বিশ্ব থেকে টাকা পয়সা এনে সরকারের বিরোধীতা করছে তারা।’
গত বুধবার টিআইবি প্রশ্নপত্র ফাঁসের উপর একটি প্রতিবেদন প্রদান করেছে।