ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের খোলা বাজার থেকে বিদ্যুৎ কিনবে সরকার

Link Copied!

Electryনিজস্ব প্রতিবেদক : ভারতের খোলা বাজার থেকে আরও ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক শেষে অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের একথা জানান।
ভারতীয় কোম্পানি এনভিভিএন ও পিটিসির কাছ থেকে এ বিদ্যুৎ কেনা হবে। বর্তমানে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হয়। তবে সঞ্চালন সংক্রান্ত সিস্টেম লসের কারণে পুরো বিদ্যুৎ পাওয়া যায় না। ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যায়। এ জন্যই এ বাড়তি বিদ্যুৎ কেনা হচ্ছে। ক্রয় কমিটি সিরাজগঞ্জে বেসরকারি খাতে ২২ বছর মেয়াদী ৪শ মেগাওয়াট (আইপিপি ) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে।
গ্যাস দিয়ে উৎপাদন করা হলে এখানে প্রতি ইউনিটের (কিলো ওয়াট/ঘণ্টা ) দাম হবে ৩ দশমিক ১৮৮ টাকা। তেল দিয়ে উৎপাদনে ব্যয় হবে ১৬ দশমিক ৫৬৯ টাকা। সিঙ্গাপুরের সেমকর্প কোম্পানির সঙ্গে দেশের নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি যৌথ উদ্যোগে এ কেন্দ্র নির্মাণ করবে। এছাড়াও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএর বাস্তবায়নে অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটের ক্যাপিটাল ড্রেজিং (প্রথম পর্যায়ে ২৪টি নৌপথ) আওতায় গালাগর-মোহনগঞ্জ রুটের খনন কাজের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৯ কোটি ৮৯ লাখ টাকা। এএমডিএল ও এভিল যৌথভাবে কাজটি করবে।
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নাধীন সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক সম্প্রসারণ ও চার লেনে উন্নীতকরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে দুই হাজার ৩৭ কোটি টাকা।