ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের বিরুদ্ধে বিমান হামলার মেয়াদ বাড়লো

Link Copied!

ISSআর্ন্তজাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলার মেয়াদ আরো এক বছর বাড়ানোর ঘোষনা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য যুক্তরাজ্য। ২০১৭ সাল পর্যন্ত  জিহাদিদের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।
বাগদাদ সফরকালে ফেলন জানান,‘ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে বিস্তৃর্ণ অঞ্চল এমনকি যুক্তরাজ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস। এই বর্বর গোষ্ঠীকে পরাজিত করতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাজ্য।’
তিনি আরো বলেছেন, ২০১৭ সালের মার্চ পর্যন্ত আইএসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে তাদের যুদ্ধবিমানগুলো। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে গতবছর সেপ্টেম্বর থেকে ইরাকে মিশন পরিচালনা করছে ব্রিটিশ বিমান টর্নেডো জিআর৪।  এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা করেছিলেন, ২০১৬ সালের মার্চ অব্দি ইরাকে সামরিক অভিযান চালাবে টর্নেডো বিমানগুলো। কিন্তু সেই ঘোষণা থেকে সরে এসে অভিযানের মেয়াদ বাড়ালো যুক্তরাজ্য।
ইরাকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফ্যালানির এটি দ্বিতীয় সফর। এই সফরে তিনি ইরাকি প্রধানমন্ত্যী আল আবাদি, প্রতিরক্ষামন্ত্রী খালিদ মুতিব আল ওবাইদি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. ফালিহ আল ফাইয়াদের সঙ্গে দেখা করেন।