ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোকো হারামের হামলায় নিহত ৮, অপহৃত ১০০

Link Copied!

Boko haramআর্ন্তজাতিক ডেস্ক : ক্যামেরুনে বোকো হারামের হামলায় আট জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় মারোউয়া সীমান্তের চাকারমারী গ্রামে সারা রাত অভিযান চালিয়েছে বোকো হারামের যোদ্ধারা। এ সময় তারা ওই গ্রামে হামলা চালিয়ে আটজনকে হত্যা করে। এছাড়া আরো ১শ জনকে অপহরণ করেছে তারা।
ওই গ্রামটিকে মঙ্গলবার সকালে নিজেদের লক্ষ্যবস্তু বানিয়েছিল তারা। এর আগে নাইজেরিয়ায় ইসলামি গোষ্ঠীটির আত্মঘাতী সিরিজ হামলায় বহু মানুষ নিহত হয়েছিল। বোরকা পরিহিত এক নারী ওই হামলা চালিয়েছিলেন। এ কারনে দেশটিতে বোরকা নিষিদ্ধ করা হয়েছে।