ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ পুলিশ নিহত

Link Copied!

bimanআর্ন্তজাতিক ডেস্ক : কলম্বিয়ায় মঙ্গলবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মাদক পাচারের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার সময় ওই হেলিকপ্টারটি দূরবর্তী একটি এলাকার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। ফলে এতে থাকা ১৫ কর্মকর্তা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ন্যাশনাল পুলিশ ফোর্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশের মোট ১৭ কর্মকর্তারা ওই হেলিকপ্টারে অবস্থান করছিলেন। কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের এন্টিওকুয়া দপ্তরের ‘ক্লান উসুগা’ নামের মাদক পাচারকারী দলের বিরুদ্ধে একটি শক্তিশালী অভিযানে যাচ্ছিলেন ওই কর্মকর্তারা। পরে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়লে ১৫ কর্মকর্তার মৃত্যু হয়। বাকি দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাদেরকে আপারটাডো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে যান্ত্রিক গোলযোগের কারনে ওই দুর্ঘটনা ঘটেছে। তবে এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।