ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

Link Copied!

bumi-kompoআর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সোমবার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে ওই ভূমিকম্প থেকে প্রদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ২৭ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল খুজদার জেলা থেকে ৮২ কিলোমিটার দুরে। সেখানে ভূমিকম্পের সময় প্রবল কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তবে পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রকৃতপক্ষে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এর উপকেন্দ্র খুজদার জেলা থেকে ৭০ কিলোমিটার।
এর আগে বেলুচিস্তানে ২০১৩ সালে ৭ দশমিক ৭ মাত্রা এবং ২০০৫ সালে পাকিস্তান নিয়ন্ত্রাধীন কাশ্মীরের মুজাফ্ফারাবাদে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।