ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৩৬৮ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : ৩ হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের নিয়মিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, একনেক বৈঠকে ৩ হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ২ হাজার ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৯৫৭ কোটি ১৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ১৩ লাখ টাকা প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হল- ‘অগমেন্টশন অব গ্যাস প্রোডাকশন আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগাম’ নামে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অগমেন্টশন অব গ্যাস প্রোডাকশন আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগাম’ প্রকল্পটি একটি সংশোধিত প্রকল্প। আমাদের দেশে গ্যাসের চাহিদা ৩ হাজার ২০০ মিলিয়ন ঘণফুট। গ্যাসের উৎপাদন হয় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। প্রতিবছর প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি দেখা যায়। এ কারণে আমরা গ্যাস উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পটি সংশোধনের উদ্যোগ নিয়েছি।’
এছাড়া, ‘সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য বেলারুশ হতে মেশিনারিজ ও যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প’, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪২০ কোটি ২৯ লাখ টাকা। চীন সরকারের সহায়তায় ৭৯৬ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
‘পীরগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন’ প্রকল্পটির ব্যয় ১০৭ কোটি ৪৮ লাখ টাকা। ‘জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন’ এ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ১৯৫ কোটি টাকা। ‘ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধি’ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৩৬ কোটি ১৬ লাখ টাকা।
‘কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন ফিলিপনগর, আবেদর ঘাট ও ইসলামপুর এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ’ এ প্রকল্পের ব্যয় ৮৩ কোটি ৫২ লাখ টাকা এবং ২১৮ কোটি টাকা ব্যয়ে ‘বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।