ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ার মন্ত্রিত্ব নিয়ে রিটের শুনানি হচ্ছে না আজ

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন ক্ষমতাবলে মন্ত্রী বা সংসদ সদস্য পদে বহাল আছেন তা জানতে চেয়ে করা এ সংক্রান্ত রিট আবেদনের আজ শুনানি হওয়ার কথা থাকলে তা হচ্ছে না।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, এ রিটের বিষয়ে শুনানির জন্য যে আদালত নির্ধারণ করা আছে, সে আদালতের একজন বিচারপতি ছুটিতে আছেন। তাই আজ শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি হচ্ছে না।
এর আগে গতকাল সোমবার আদালতে এ রিটের ওপর শুনানির এক পর্যায়ে মায়ার আইনজীবী আব্দুল বাসেত মুজমদার আদালতে বলেন, ‘আমরা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এ মামলার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছি। নিয়ম অনুযায়ী সুপ্রিমকোর্টের আপিল বিভাগে কোনো আবেদন পেন্ডিং থাকলে তার অধীনে অন্য কোনো আদালতে আবেদনের শুনানি হতে পারে না। তখন আদালত এ মামলার শুনানি করার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।
গত ৭ জুলাই ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রীত্ব ও এমপি পদ চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৩০ জুন দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিল হওয়ার পর কোন কর্তৃত্ববলে এখনো মন্ত্রী এমপি পদে বহাল রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মায়া তা ২৪ ঘণ্টার মধ্যে জানতে চেয়ে মায়াকে একটি উকিল নোটিস পাঠান আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তার জবাব না পেয়ে তিনি হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন।
নোটিশে বলা হয়, সংবিধানের ৬৬ এর ২ (ঘ) দফা অনুসারে কোনো মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি সংসদ সদস্য বা মন্ত্রী পদে থাকতে পারেন না। সংবিধানের ওই অনুচ্ছেদে বলা হয়, সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে, যদি কেউ নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে, তবে তিনি সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না।’
কারণ গত ১৪ জুন একটি দুর্নীতি মামলায় মায়াকে খালাস করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ।
আপিল বিভাগের এই রায়ের পরে মায়ার পদে থাকা নিয়ে দুই রকম বক্তব্য আসে। জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, মন্ত্রী পদে মায়া থাকবেন কি না তা নির্ধারণ করবে হাইকোর্ট। অপরদিকে মায়ার আইনজীবী আবদুল বাসেত মজুমদারের দাবি, যেহেতু আপিল বিচারাধীন, সেহেতু মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ নিয়ে ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদটি এক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম মায়ার সংসদ সদস্য পদ ধরে রাখা এখন উচিত নয় বলে দাবি করেছেন।