ঢাকাMonday , 29 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পশু মোটাতাজা
রুল জারি, কমিটি গঠনের নির্দেশ

Link Copied!

Garo-
নিজস্ব প্রতিবেদক :

পশু মোটাতাজাকরণে অতিরিক্ত হরমন বা কেমিক্যাল ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জাতীয় পদার্থ ব্যবহার বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষায় পশু মোটাতাজাকরণে স্টেরয়েড জাতীয় ওষুধ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে কেন গাইড লাইন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।

কোরবানির পশুর হাটে বিক্রির জন্য যে পশু আনা হয় সেই পশু মোটাতাজাকরণে হরমন বা কেমিক্যাল ও ক্ষতিকর জাতীয় পদার্থ ব্যবহার বন্ধে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে একজন করে ডাক্তার, পুষ্টি বিজ্ঞানী, অধ্যাপক, পশু ডাক্তার ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। স্বরাষ্ট্র, বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য সচিবদের আগামী ৮ সপ্তাহের মধ্যে এ কমিটি গঠন করার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কোরবানি উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পশু মোটাতাজাকরণে ডেস্কোমিটাসন, করটিসল, বিটামিটাসন, ইউরিয়া, ওরাডেস্ক, ডেকাসন জাতীয় ওষুধ ও কেমিক্যাল ব্যবহার করছে বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদের ভিত্তিতেই একটি মানবাধিকার সংগঠনের পক্ষে রিট করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এ রিটের শুনানি শেষে আদালত সাত সদস্য বিশষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন এবং রুল জারি করেন।