ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচকের বড় ধরনের উত্থান, বেড়েছে লেনদেন

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় সোমবারও দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান ধারা অব্যাহত আছে। এদিন সূচকের সঙ্গে পাল্লা দিয়ে লেনদেনও বেড়েছে। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৮১১ কোটি টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় ধরনের উত্থান হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ২০১টি, কমেছে ৮২টি এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৬ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৯৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৯৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০১ পয়েন্টে, সিএসআই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৯টি, কমেছে ৮০‌টি আর অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির শেয়ার দর।