ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন নাগরিকদের কৃষিঋণ দেয়ার নির্দেশ

Link Copied!

SMEঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের মানচিত্রে সদ্য যুক্ত হওয়া ছিটমহলগুলোর বাসিন্দাদের কৃষি ও পল্লী ঋণ বিতরণের আওতায় আনতে সব তফসিলী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, দেশের মানচিত্রে সদ্য যুক্ত হওয়া ১১১টি ছিটমহলে বসবাসকারী মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুনিশ্চিত করা এবং এসব অঞ্চলে কৃষি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কৃষিঋণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচির এ ব্যাপারে পদক্ষেপ নেয়া জন্য সকল তফসিলী ব্যাংককে নির্দেশ দেয়া যাচ্ছে।
প্রসঙ্গত, চলতি অর্থবছরে দেশজুড়ে ১৬ হাজার ৪০০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।