আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কের মুখে ফ্রান্সের রিভেরা সমুদ্র সৈকতে অবকাশযাপন সংক্ষিপ্ত করলেন সৌদি বাদশা সালমান। তিন সপ্তাহ অবকাশযাপনের কথা থাকলেও আট দিন পর তিনি সমুদ্র সৈকত ছেড়ে মরক্কো চলে গেছেন।
রিভেরা সমুদ্র সৈকতে সৌদি রাজপরিবারের এখানে এক মাইল দীর্ঘ একটি ভিলা রয়েছে। বাদশা সালমান গত সপ্তাহে অন্তত ১০০০ সফরসঙ্গী নিয়ে এখানে অবকাশযাপনে আসেন।
গত সপ্তাহে সালমানের নিরাপত্তার জন্য সমুদ্র সৈকতটি জনসাধারণের জন্য বন্ধ করে দেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। এক লাখ লোক এর বিরুদ্ধে আবেদনে স্বাক্ষর করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ সৈকত সবার জন্য উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দেন। সোমবার সকাল থেকে সবার জন্য খোলা থাকবে সৈকত।
নির্ধারিত সময়ের আগেই ফ্রান্স ছেড়ে চলে গেলে সালমান আবার চলীত গ্রীষ্মে এখানে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়।
তবে সৌদি কর্মকর্তারা দাবি করেছেন, সালমানের সফর নিয়ে গণমাধ্যমে আলোচনার কারণে তিনি সফর সংক্ষিপ্ত করেননি। বরং এটি তার অবকাশ কর্মসূচির অংশ।

