ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোমেন শেষে রৌদ্রোজ্জ্বল রাজধানী

Link Copied!

DHAKAনিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব কাটিয়ে রৌদ্রোজ্জ্বল রাজধানীর আকাশ। একটানা বৃষ্টি পর আজ সকাল থেকেই স্বাচ্ছন্দে রাস্তায় নেমেছে কর্মজীবী আর খেটে খাওয়া মানুষ।
আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে ।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ থেকে হয়তো কমে আসবে। আগামী দু’তিন দিনে এমন বর্ষণ একেবারেই কমে যাবে।
তবে বৃষ্টিপাত পুরোপরি থেমে যাবে না। মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মওসুমের যে স্বাভাবিক বৃষ্টিপাত হয় তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ. সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কেন্দ্রস্থল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু সারাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার সারা দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে ।
ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. গতিতে বাতাস বইছে যার আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্য ৬ টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ২৮ মিনিটে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।