নিজস্ব প্রতিবেদক : সারা দেশের আদালতে কর্তব্যরত আইনজীবী সহকারীদের চতুর্থ মহাসম্মেলন আগামী ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র্মন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত থাকবেন।
রোববার বাংলাদেশ আইনজীবী সহকারি সভাপতি মোহাম্মদ নুর মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে এ মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল প্রস্তুতি পরিষদের এক সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে ৬০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান অতিথি ছিলেন। সভায় সমিতির চতুর্থ মহাসম্মেলন বাস্তবায়নে বাংলাদেশ আইনজীবী সহকারি সভাপতি মোহাম্মদ নুর মিয়াকে আহবায়ক ও সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ভূঁইয়াকে সদস্য সচিব করে ১২টি উপ-কমিটি গঠন করা হয়।

