ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ৪০ দিনের ‘জার্নি ফর জাস্টিস’ শুরু

Link Copied!

Journey-for-Justiceআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৪০ দিন ব্যাপী বর্ণবাদ বিরোধী প্রচারণা শুরু হয়েছে। সমানাধিকারের পক্ষে প্রচারণার প্রথম দিনে রোববার আলবামা রাজ্যের সেলমা থেকে মিছিলযাত্রা শুরু হয়েছে। গত অর্ধ শতাব্দী আগে ওই একই স্থান থেকে ভোটাধিকারের দাবিতে ঐতিহাসিক মিছিল শুরু করেছিল কৃষ্ণাঙ্গরা।
সেলমা থেকে যাত্রা শুরু করেছে ২শতাধিক মানবাধিকার কর্মী। তারা ৪০ দিনে ১৩শ কিলোমিটার ডথ পাড়ি দেবেন-ঘুরবেন জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা, উত্তর ক্যারোলিনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য জুড়ে। আগামী ১৬ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণবাদ বিরোধী প্রচারণা। ১৯৬৫ সালে সমান ভোটাধিকারের দাবিতে প্রথমবার এরকম মিছিল বের করেছিলেন মার্কিন মানবাধিকারের পক্ষের কর্মীরা।
উদ্যোক্তরা ৪০ দিনের এই প্রচারণার নাম দিয়েছেন ‘জার্নি ফর জাস্টিস’ বা ন্যায়বিচারের জন্য যাত্রা।
৫০ বছর আগে মানবাধিকার কর্মীরা যখন গান গাইতে গাইতে এডমান্ড পেট্টাস সেতু পাড়ি দিচ্ছিলেন তখন তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করেছিল পুলিশ। এরপর থেকে ওই দিনটি যুক্তরাষ্ট্রে ‘ব্লাডি সানডে’ নামে পালিত হয়ে আসছে। ওই আন্দোলনের ফলেই ১৯৬৫ সালে দেশটিতে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার স্বীকার করে নেয়া হয়েছিল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে একধিক কৃষ্ণাঙ্গ নিহত এবং কালোদের গির্জায় ভয়াবহ হামলার পর দেশ জুড়ে বর্ণবাদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তারই প্রেক্ষিতে শুরু হল এই ‘জার্নি ফর জাস্টিস’।