ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি

Link Copied!

hillবান্দরবান প্রতিনিধি : শনিবার মধ্যরাতের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ।
বন্যায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া অনেকে ফিরতে শুরু করেছে নিজ নিজ বাড়িতে। তবে পানি পুরোপুরি নেমে না যাওযায় অধিকাংশ এলাকার দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবানের সুয়ালকে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করায় ও বান্দরবান-কেরানীহাট- চট্টগ্রাম সড়কের পানি কিছুটা কমে যাওয়ায় রোববার সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
তবে বান্দরবানের বসন্ত পাড়ায় ২০০মিটার সড়ক ধসে যাওয়ায় এখনও রুমা, থানচি, চিম্বুক নীলগিরি, শৈলপ্রপাত, বগালেক, কেওক্রাডং, নাফাকুম, বড় পাথরসহ কয়েকটি প্রধান পর্যটন কেন্দ্রের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ আছে । এসব এলাকায় বাসিন্দারা বিকল্প হিসেবে বান্দরবানের সাঙ্গু নদীপথে চলাচল করছে।
বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।