আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বিশ্ব নেতৃত্বে অবদানের জন্য সম্মাননা দিতে যাচ্ছে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠান। এর আগে সুকর্ন সেন্টার নামে প্রতিষ্ঠানটি এই পদক দিয়েছিল মহত্মা গান্ধী ও মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সুচিকে।
ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সুকর্নের নামে পদকটি চালু করেছে বালিভিত্তিক সুকর্ন সেন্টার। কিম জং উনকে পদক দেয়ার ঘোষণাটি দিয়েছেন সুকর্নের কন্যা রাচমাওয়াতি সুকর্নপুতরি।
রাচমাওয়াতি বলেন, ‘আমরা পদকটি প্রেসিডেন্ট কিম জং উনকে দিতে যাচ্ছি কারণ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন সেই কিম ইল সাংয়ের আদর্শ বহন করছেন তিনি। তাই এটা হচ্ছে তারই ধারবাহিকতা, যেখানে নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে কিম জং উন তার লড়াই অব্যাহত রেখেছেন।’
এর আগে গত মাসে এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পোষা কচ্ছপকে ঠিকমতো খাবার সরবরাহ না করায় এক খামার ব্যবস্থাপকের ওপর নাখোশ হয়েছিলেন কিম জং উন। তবে ওই ব্যবস্থাপক জানিয়েছিলেন, বিদ্যুৎ সঙ্কটের কারণে এ সমস্য হচ্ছে। পরে ওই ব্যবস্থাপকরা সেনারা গুলি করে হত্যা করে। এগুলি সবই অবশ্য পশ্চিমা গণমাধ্যমের প্রচারিত সংবাদ। উত্তর কোরিয়া বিদেশি কোন গণমাধ্যমের উপস্থিতি না থাকায় এসব সংবাদ নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয় না।

