ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ

Link Copied!

Shopoth-grohonকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ও চাঁদপুর জেলার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁদপুরের ২৭ জন এবং কুমিল্লার ৬৩ জন মোট ৯০ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।
কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম মামুনুর রশিদ, কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ কুমিল্লার ১৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যেক সদস্যকে ফুলে দিয়ে বরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত উপজেলা পরিষদ ১৯৯১ সালে বিলুপ্ত গোষণা করা হয়। পরবর্তীতে বর্তমান সরকার ২০০৯ সালে পুনরায় চালু করে উপজেলা পরিষদ। গত ১৫ জুন সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়।