ঢাকাSunday , 28 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএমএমইউ পরিচালকের গাড়িতে বোমা হামলা

Link Copied!

BSMMU_Gateনিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়ার গাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকাল চারটার দিকে ওই হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের সামনে এ বোমা হামলা চালানো হয়। বোমা হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ব্রিগেডিয়ার আব্দুল মজিদ  অক্ষত আছেন। ওসি জানান, দুর্বৃত্তরা আচমকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।