অর্থনৈতিক প্রতিবেদক : মিসমি কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশের বাজারে আনলো জাপানিজ ব্র্যান্ড কাউ বিউটি সোপ। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিসমি এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলণে জানানো হয়, কাউ বিউটি সোপ-এ বিশুদ্ধ এবং সর্বোচ্চ মানের উপাদান সেপোনিফিকেশন টেকনোলজির মাধ্যমে তৈরি হয়। এছাড়া কোম্পানিটির রয়েছে, বিউটি সোপ, লিকুইড বডি ওয়াশ, লিকুইউ হ্যান্ড ওয়াশ, ফেইস ওয়াশ, মেক আপ রিমুভার, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ট্রিটমেন্টস, বাথ এজেন্টস এবং শেভিং ক্রিম এর মতো বিভিন্ন ধরনের পণ্য।
মিসমি কসমেটিকসের চেয়ারম্যান মঈনুল তাহমিদ বলেন, ‘পৃথিবী বিখ্যাত কাউ ব্র্যান্ড বিউটি সোপ এর সঙ্গে চুক্তিটি আমাদের জন্য একটি স্বরণীয় মুহুর্ত। আমাদের এই যাত্রা আরও ভাল মানের মেডিকেল অনুমোদিত সৌন্দর্য এবং স্বাস্থ্য সুরক্ষা পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসার জন্য অব্যাহত থাকবে। শীঘ্রই আমরা কাউ ব্র্যান্ড প্রোডাক্ট লাইনের অন্যান্য পণ্যগুলো বাজারে আনবো।‘
উল্লেখ্য, মিসমি কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড বাংলাদেশে কাউ ব্র্যান্ড বিউটি সোপ এর একমাত্র আমদানিকারক এবং পরিবেশক। আর কাউ ব্র্যান্ড সোপ একটি পৃথিবী খ্যাত বিউটি সোপ যা জাপানে উৎপাদিত হয়। কোম্পানিটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই তারা সাবান উৎপাদন করছে।

