ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে বন্যায় নিহত ২৭

Link Copied!

Myanmarআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে মৌসুমী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় কয়েক লাখ ঘর বিধ্বস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে মানুষ। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সামাজিক কল্যান মন্ত্রনালয়ের পরিচালক বলেন, দেশের অধিকাংশ এলাকাই এখন বন্যার পানিতে প্লাবিত।
তিনি জানান, মিয়ানমারের ১৪ টি প্রদেশ ও অঞ্চল বন্যায় আক্রান্ত হয়েছে। প্রবল বর্ষণের কারণে বন্যার পানি বেড়েছে ও ভূমি ধ্বস দেখা দিয়েছে। সরকার ও স্থানীয় ত্রান গ্রুপগুলি উদ্ধার অভিযান শুরু করলেও বন্যাক্রান্ত এলাকায় প্রবেশ মুশকিল হয়ে পড়েছে। । বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৭ জন নিহত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়া এরপর নতুন করে আর কোন তথ্য পাওয়া যায়নি।
বন্যায় যে চারটি প্রদেশে সবচেয়ে বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে রয়েছে রাখাইন ও চিন প্রদেশ। শুক্রবার প্রেসিডেন্ট থেইন সেই্ন এই প্রদেশগুলিকে ‘জাতীয় বিপর্যয় কবলিত অঞ্চল’ বলে ঘোষণা দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মিয়ানমারের দৈনিক গ্লোবাল লাইট অব মিয়ানমার জানিয়েছে, এই অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাওয়া মুশকিল। রাখাইনের মাউংদাও শহরে ঝড়ে বাড়ি ও অফিস ভবনগুলি ধ্বংস হয়ে গেছে, গাছ উপড়ে পড়ে গেছে এবং রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে।
উত্তর রাখাইনের মিনবিয়ার শহরের এক বাসিন্দা বলেন, ‘মিনবিয়ার শহরে উদ্ধার ক্যাম্পে সাত হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছে। আমাদের জরুরিভিত্তিতে খাবার পানি প্রয়োজন।  আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’