ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে কমেছে পেট্রোল-ডিজেলের দাম

Link Copied!

oilঅর্থনীতি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম কমলেও আমাদের দেশে তার প্রভাব না পড়লেও পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রতিবেশি দেশ ভারতে।
পেট্রোলের দাম কমানো হয়েছে লিটার প্রতি ২ রুপি ৪৩ পয়সা। আর ডিজেলে ছাঁটা হয়েছে ৩ রুপি ৬০ পয়সা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম কমানো হয়েছে ২৩ রুপি ৫০ পয়সা করে।
দেশের সবচেয়ে বড় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) জানিয়েছে, বর্তমানে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হয় ৬০৮ রুপি ৫০ পয়সায়। শনিবার থেকে তা পাওয়া যাবে সিলিন্ডারপিছু ৫৮৫ টাকায়। এ নিয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম দ্বিতীয়বার কমল। গত ১ জুলাই সিলিন্ডারে ১৮ টাকা কমানো হয়েছিল।