ঢাকাFriday , 31 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ছিটমহলবাসীর উন্নয়নে অচিরেই প্রকল্প গ্রহণ’

Link Copied!

kamalনিজস্ব প্রতিবেদক : ছিটমহলবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প তৈরির কাজ অচিরেই হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
ভারত ও বাংলাদেশের ছিটমহলবাসিদের অভিনন্দন জানিয়ে শুক্রবার দুপুরে প্রেরিত এক  বার্তায় তিনি এ কথা বলেন।
ভারত ও বাংলাদেশের ছিটমহলবাসি আজ মধ্যরাত থেকে স্বাধীন দেশের নাগরিকের পূর্ণ মর্যাদা পেতে যাওয়ায় তাদের অভিনন্দন জানান মন্ত্রী।
অভিন্দন বার্তায় তিনি বলেন, ‘ছিটমহলবাসীর বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছেন যে, এখন থেকে ছিটমহলবাসীরাও এ দেশের নাগরিক। দেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরণের প্রকল্প নেওয়া দরকার পরিকল্পনা মন্ত্রণালয় যেন সে ধরণের প্রকল্প হাতে নেয়’।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী পরিকল্পনা মন্ত্রণালয় ছিটমহলবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প তৈরির কাজ অচিরেই হাতে নিতে যাচ্ছে’।  একটি উচ্চ পর্যায়ের কমিটি এ কাজের প্রয়োজনীয় তদারকি করবে বলেও তিনি উল্লেখ করেন।
বার্তায় ছিটমহলবাসীকে অভিনন্দন জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আজ মধ্যরাত থেকেই বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোতে নিজ নিজ দেশের পতাকা উড়বে। এর মধ্য দিয়েই অবসান হচ্ছে তাদের ৬৮ বছরের দুঃসহ ও গ্লানিকর জীবন। এজন্য ছিটমহলবাসীকে জানাই অভিনন্দন। তাদের জন্য কামনা করছি সুন্দর এক জীবনের’।