ঢাকাFriday , 31 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র সামরিকীকরণ করছে’

Link Copied!

chin-seaআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় যুক্তরাষ্ট্র সামরিকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার এ অভিযোগ করেছে।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকার মালিকানা দাবি করে আসছে চীন। অপরদিকে প্রতিবেশি মালয়েশিয়, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামও একই এলাকার মালিকানা দাবি করে আসছে। সম্প্রতি চীন বিতর্কিত ওই এলকায় কৃত্তিম দ্বীপ নির্মান করছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।  চীন অবশ্য তার নৌসীমা বিতর্কে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর জন্য আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, বিতর্কিত নৌসীমায় চীনের মালিকানা আর্ন্তজাতিক আইনের লঙ্ঘন এবং তা আঞ্চলিক শান্তি বিঘ্নিত করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ওই এলাকায় নিয়মিত নজরদারি চালাবে। এছাড়া মিত্র ফিলিপাইনের সঙ্গে চলতি সপ্তাহে সামরিক মহড়ায়ও অংশ নিতে যাচ্ছে দেশটি।
সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ইয়াং ইউজান বলেন, চীন গভীরভাবে লক্ষ্য করছে দক্ষিণ চীন সাগরের এলাকাকে সামরিকরণের দিকে ঠেলে দিচ্ছে। তারা যা করছে তাতে কোন ফায়দা হবে না। তবে লোকজনকে এটাই জানাবে যে তারা এখানে বিশৃঙ্খলার চেয়ে বেশি কিছু করতে পারবে না।
ওই মুখপাত্র অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বারবার জাহাজ ও বিমান পাঠিয়ে চীনের ওপর বিস্তৃত ও ঘনিষ্ঠভাবে নজরদারি চালানোর চেষ্টা করছে। সম্প্রতি তারা আবার সামরিক উপস্থিতি ও মিত্র বৃদ্ধির মাধ্যমে বারবার সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।