ঢাকাFriday , 31 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জ বন্দর থেকে নৌযান চলাচল বন্ধ

Link Copied!

Mongla portব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে নৌযান চলাচল বন্ধ রেখেছে নৌ কর্তৃপক্ষ। এতে আশুগঞ্জ নৌ-বন্দরে আটকা পড়েছে কয়েকশ যাত্রী ও মালবাহী লঞ্চ।
বৃহস্পতিবার বিকেল থেকে এ যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের আশুগঞ্জের পরিদর্শক শাহ আলম জানান, দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেল থেকে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে নৌযান চলাচল বন্ধ রেখেছে। এ কারণে এ বন্দর থেকে ৬টি রুটে লঞ্চ ও মালবাহী ট্রলারসহ সব ধরনের নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌযান চলাচল বন্ধ রাখার কারণে আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে শত শত মালবাহী জাহাজ। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত এই বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।