অর্থনৈতিক প্রতিবেদক : আগের দিন নিম্মমুখি থাকলেও সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৩৭ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫৬টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৫৯ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২২২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৪টি, কমেছে ৯৯টি আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

