ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমএইচ১৭: আন্তর্জাতিক বিচারসভা প্রস্তাবে রাশিয়ার ভেটো

Link Copied!

russiaআন্তর্জাতিক ডেস্ক : অবশেষে রাশিয়া তাই করলো যা করবে বলে সন্দেহ পোষণ করা হয়েছিল। এমএইচ১৭ বিধ্বস্ত হওয়ার তদন্ত পরিচালনা আন্তর্জাতিক অপরাধ বিচারসভা বসার প্রস্তাবে জাতিসংঘের অপর দেশগুলোর দ্বিমত না থাকলেও ভেটো দিয়ে বসলো রাশিয়া।
জাতিসংঘের অধিবেশনে রুশ দূত ভিতালি শুকরিন একমাত্র সদস্যরাষ্ট্র হিসাবে এতে না ভোট প্রদান করলেন। এর মাধ্যমে আন্তর্জাতিক বিচারসভা বসার সম্ভাবনা নস্যাৎ হয়ে গেল। যে পাঁচটি দেশের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে তাদের মধ্যে রাশিয়া অন্যতম।
অধিবেশনে উপস্থিত ১৫ দেশের মধ্যে ১১টি দেশ এ বিচারসভা বসার সপক্ষে ভোট প্রদান করেছে। প্রস্তাবনা তৈরি করেছিল অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া, নেদারল্যান্ড এবং ইউক্রেন। রাশিয়া না ভোট দেয় এবং চীন, ভেনেজুয়েলা এবং অ্যাঙ্গোলা নিরপেক্ষতা অবলম্বন করে।
শুকরিন ঐ দেশগুলোর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন, যারা তার ভাষায় এ ‍দুর্ঘটনার রাজনীতিকীকরণ চাইছে। ইউক্রেনের প্রতি নিন্দা জানান কারণ দেশটি এ বিমান দুর্ঘটনার তদন্তে রাশিয়াকে অংশ নিতে দেয়নি।
ভ্লাদিমির পুতিন আগেও এ ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ বিচারসভা বসানোর বিষয়টিকে বালখিল্য বলে হেয় করেছেন। অস্ট্রেলিয়া এর সপক্ষে বিশেষভাবে প্রচারণা চালিয়ে গেছে।
২০১৪ সালের ১৭৬ জুলাই মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমানটি নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে ২৯৮ আরোহী নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করে ইউক্রেন-রাশিয়া সীমান্তের ইউক্রেন অংশে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় এবং আরোহীদের সকলেই মৃত্যুবরণ করে।