ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ৭ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার

Link Copied!

Myanmarআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সরকারের সাধারণ ক্ষমার ফলে সাত হাজারের মত কারাবন্দি ছাড়া পেয়েছেন। সাধারণ নির্বাচনের আগে ‘মানবাধিকার দিক’ বিবেচনা করে তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে সে দেশের তথ্য মন্ত্রণালয়। দীর্ঘ ২৫ বছর পর দেশটিতে নভেম্বরে ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মিয়ানমার প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার ২১০ বিদেশিসহ ৬৯৬৬ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ছাড়াপ্রাপ্ত বিদেশিদের দেশে ফেরত পাঠানো হবে বলে সিনহুয়া জানিয়েছে। এদের মধ্যে দেড়শ’য়ের বেশি চীনা ব্লগারও রয়েছেন যাদের আটকের ঘটনায় ইয়াঙ্গুন সরকারের প্রতি ক্ষোভে ফেটে পড়েছিল বেইজিং সরকার।
বৃহম্পতিবার হাজার হাজার বন্দির সঙ্গে মিয়ানমারের সাবেক আট গোয়েন্দা কর্মকর্তাও ছাড়া পেয়েছেন। ২০০৪ সালে তাদের বন্দি করা হয়েছিল।
তবে ছাড়াপ্রাপ্তদের মধ্যে বার্মার কোনো রাজনৈতিক বন্দি রয়েছেন কীনা তা অবশ্য জানা যায়নি। প্রেসিডেন্ট থিন সেইন এর আগে সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় ইতিমধ্যে বেশিরভাগ রাজনৈতিক বন্দিই ছাড়া পেয়েছেন। তবে এখনো দেশটিতে দেড়শ’র বেশি রাজনৈতিক নেতা আটক রয়েছেন বলে জানা গেছে।