ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ভূমিধসে নিহত ১৫

Link Copied!

NEPALআর্ন্তজাতিক ডেস্ক : নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কাঠমান্ডু থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমের পোখরা শহরের কাছাকাছি দুটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভূমিধসে কমপক্ষে ২২ টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি বছর বড় ধরণের দুটি ভূমিকম্পে নেপালে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। আর সে কারনে মৌসুমী ভারী বর্ষণের কারনে সৃষ্ট ভূমিধসে আতঙ্ক প্রকাশ করেছে নেপাল সরকার।