নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আগামীতে যথাযথ মর্যাদায় পালন করবো। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর কোথায় কোথায় স্মারক চিহ্ন রয়েছে তা এখন থেকে উদঘাটন করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসকগণ সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
জেলা প্রশাসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘যুগ পাল্টাচ্ছে, গণমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গণমাধ্যমের সঙ্গে খাপ-খাইয়ে চলতে হবে জেলা প্রশাসকদের। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে তাদের।’
মন্ত্রী বলেন, ‘আজ আমরা তথ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এই তিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বসেছিলাম। মাঠ পর্যায়ের আলোচনা হয়েছে।’

