ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখার নির্দেশ

Link Copied!

asroykendroনিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড়ের গতিবিধি বিবেচনা করে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, গবাদি পশুর নিরাপদ স্থানে নেয়া এবং প্রয়োজনে জনগণকে স্থানান্তর, বিশুদ্ধ পানি সংরক্ষণ, মেডিক্যাল টিম ও হাসপাতাল প্রস্তুত রাখার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা ২৯ জুলাই রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে এ নির্দেশনা দেয়া হয়।
সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিপিপি, বিডিআরসিএস, আনসার ও ভিডিপি, স্কাউটকে তাদের স্বেচ্ছাসেবক ইউনিট প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া, সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের গতিপ্রকৃতি ও সম্ভাব্য করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান কেন্দ্র উপকূলীয় এলাকার জেলা প্রশাসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় করবে। আবহাওয়া বুলেটিন সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমকে অবহিত করতে আবহাওয়া অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। কট্রোল রুমের নম্বর-৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ০১৭১৫১৮০১৯২।
উপকূলীয় অঞ্চল ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসনকে সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সর্বোচ্চ প্রস্তুত থাকার জন্য সভায় নির্দেশ দেয়া হয়।
উপকূলীয় অঞ্চলের জেলা ও উপজেলা প্রশাসনকে দুর্যোগ মোকাবিলা ও সমন্বয়ের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশনা প্রদান করা হয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশাবলীর আলোকে ট্রলার ও মাছ ধরার নৌকাসমূহকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের সংকেতের আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়।
এদিকে ঘূর্ণিঝড়ের সংকেত আরো বৃদ্ধি পেলে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির স্বেচ্ছাসেবকদের সম্ভাব্য যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিপিপির সদর দপ্তরকে সার্বক্ষণিক খোলা রাখা, কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল ও মাঠ পর্যায়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের সভাপতি মো. শাহ কামাল সভায় সভাপতিত্ব করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা উইংয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল্লাহ মিয়া, ত্রাণ উইংয়ের অতিরিক্ত সচিব অমিত কুমার বাউল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, সিপিপির পরিচালক খায়রুল আনাম খান, উপপরিচালক বশির আহমেদ ও তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন।