নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবগুলো উইংয়ের সহযোগিতায় দুর্যোগ মোকাবিলার সার্বিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘আশা করি আল্লাহর অশেষ রহমতে আমরা এ বিপদ মোকাবিলা করতে সক্ষম হবো। ইতিমধ্যে জান-মালসহ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। তাদের ৩-৪ দিনের খাবার ও ওষুধের ব্যবস্থা আছে।’
এ বিপদে অতীতের মত এবারো বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দুযোর্গ সংক্রান্ত তথ্য জানার জন্য জেলা এবং কেন্দ্রে কন্টোল রুম খোলা হয়েছে বলে জানান মন্ত্রী।

